হোম > আইন-আদালত

আ.লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

মঙ্গলবার ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার রাত দেড়টার দিকে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি চট্রগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।

এএম

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর