হোম > আইন-আদালত

মামুন হত্যা: শুটারসহ ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অস্বীকৃতি

স্টাফ রিপোর্টার

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই শ্যুটারসহ তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে অন্য আসামি শামীম আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ।

আদালত সূত্রে জানা যায়, রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এজন্য তাদের পৃথক তিন আদালতে নেওয়া হয়। তবে তারা জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। এরপর এই তিন আসামিসহ শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত রবিবার মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়।

পুরান ঢাকার আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের গেটের কাছে ১০ নভেম্বর সকাল ১১টার দিকে গুলি করে হত্যা করা হয় মামুনকে। মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা শনিবার ঢাকার সূত্রাপুর থানায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত