হোম > আইন-আদালত

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একই সঙ্গে ১০ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়। নির্ধারিত দিনে জয় হাজির না হওয়ায় তাদের হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিন পলক অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পত্রিকায় বিজ্ঞপ্তির পরেও জয় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) গত ১৭ ডিসেম্বর তার পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড