হোম > আইন-আদালত

চাঁনখারপুলে হত্যা: অপরাধ প্রমাণিত হলেও সীমিত সাজা, আপিল করা হবে

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: ভিডিও থেকে নেওয়া

চাঁনখারপুলে ছয়জনকে হত্যা মামলার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পরও সীমিত সাজা দেওয়া হয়েছে। আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করব। সাজা সীমিত হওয়া ন্যায়বিচারের সঙ্গে সংগত না।’

সোমবার দুপুরে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, সুজন গুলি করার সময় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু তিনি যেহেতু কনস্টেবল ছিলেন, ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন। তাই আদালত তাকে সীমিত সাজা দিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, এই সাজা বার্তা দেয় যে, কোনো বেআইনি নির্দেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাধ্য নন। মানলে তিনি আদালতের এজলাসে ছাড় পাবেন না।

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর

শিশু জুলিয়া হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শরীরে দেড়শ পিলেট নিয়ে ট্রাইব্যুনালে জুলাইযোদ্ধা সজীবের সাক্ষ্য

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুলের স্ত্রী

সন্ত্রাসবিরোধী মামলায় চট্টগ্রামের সাবেক এমপি মিতা রিমান্ডে

আ.লীগের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর