হোম > আইন-আদালত

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

ক্যমব্রিয়ানের লায়ন এম কে বাশারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক

স্টাফ রিপোর্টার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জসিমউদ্দিন খান আরো জানান, মো. খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান (ডিএমপি) থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় মামলা নং-০৫, তারিখ-০৪/০৫/২০২৫ খ্রি. রুজু করা হয়। পরবর্তীতে গত ১৪/০৭/২০২৫ খ্রি. তারিখে ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত প্রতারণার অর্থ দিয়ে ১২২.৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২.৮৫ কোটি টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা উক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও মো. খায়রুল বাশার বাহার আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তার নামে দেশের বিভিন্ন স্থানে আরো স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ