হোম > আইন-আদালত

আনিসুল হকের সেই ‘বান্ধবী’ তৌফিকার বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

ক্ষমতার অপব্যবহার করে ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সেই কথিত বান্ধবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তার ৮৮টি ব্যাংক হিসাবে ৩৭৪ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৩৪৩ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিকা করিমের নামে মোট ৫৯ কোটি ২৩ লাখ ৬৪ হাজার ২৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয়ের উৎসের পরিমাণ মাত্র ২ কোটি ৬২ লাখ ৭ হাজার ৭২৬ টাকা। ফলে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ৬১ হাজার ৫৬ হাজার ২৯৮ টাকা। এছাড়া তিনি তার নিজ নামে ৮৮টি ব্যাংক হিসাব খুলে ৩৭৪ কোটি টাকা বেশি সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে তৌফিকা করিমের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর