হোম > আইন-আদালত

গাজী নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

আমার দেশ অনলাইন

গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে চার দিনের রিমান্ড শেষে আবারো সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার গাজী নজরুলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। পরে আবার নজরুলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি হবে বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।

এরইমধ্যে গাজী নজরুলকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে বলে বলেছেন হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম।

গত রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তখন বাসায় থাকা নজরুল ও তার প্রথম স্ত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। একই সময়ে নিহত মরিয়মের বাবাও উপস্থিত ছিলেন। তিনি মামলা করার পর গাজী নজরুল ইসলামকে চারদিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে একদিনের রিমান্ডে পাঠায় আদালত।

এমপি নজরুল আবার রিমান্ডে

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘নয় লাখ টাকায় আপস’

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

কাউন্সিলর একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

ফুডপান্ডার এমডিসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি আদালতের

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ. লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

নদী ভরাটের দায়ে প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

জামায়াত ও বিএনপিকর্মী হত্যা মামলায় সাবেক এমপি জাফর কারাগারে

বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর