হোম > আইন-আদালত

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার

আসন্ন ঈদুল আজহার সময়ে নারীদের জন্য প্রতিটি ট্রেনে পৃথক একটি কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিকেলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহার সময়ে নারীদের জন্য প্রতিটি ট্রেনে পৃথক একটি কামরা বরাদ্দ রাখতে হবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকবে বলা আছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানা আরোপের কথাও উল্লেখ আছে ১১৯ ধারায়।

ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে রিট করেন আইনজীবী মমতাজ পারভীন। পরে ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন।

সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনে এ আদেশ দেন বলে জানিয়ে আইনজীবী মো. আজমল হোসেন খোকন জানান, আইনে আছে আলাদা কামরার কথা, সেটি বাস্তবায়নের রুল বিচারাধীন। এ অবস্থায় ঈদে নারীদের কষ্ট লাঘবে আবেদন করা হয়। পরে আদালত এ আদেশ দিয়েছেন।

এএস

সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার

পলকের নির্দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০