হোম > আইন-আদালত

২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ

স্টাফ রিপোর্টার

২৭তম বিসিএস সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায়টি প্রকাশ করা হয়।

এ বছর ২০ ফেব্রুয়ারি ১৭ বছর আগে হওয়া ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায় অনুযায়ী ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীকে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

উল্লেখ্য, আপিল বিভাগের এ রায়ের ফলে বহু প্রার্থী অবশেষে অনেক বছর পর চাকুরি ফেরত পেলেন।

সালমান শাহর লাশ উত্তোলন নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

এসআই জাকির হাসপাতালে এসে রেজিস্টার খাতা ও সিসিটিভির সার্ভার নিয়ে যায়

‘আমার হাঁটুর একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়’

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

হাসিনা পালিয়ে গেছে শুনে মুচকি হেসে চিরতরে নিশ্চুপ হয়ে যান স্বজন

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ