হোম > আইন-আদালত

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

আমার দেশ অনলাইন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন শুনানি শেষে এ আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ।

আসামিপক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলার এজাহারে আইভীর নাম নেই। এজাহারকারী অয়ন ওসমান, আজমেরী ওসমানকে চিনতে পারলে সেখানে আইভী থাকলে তাকেও চিনতে পারতেন এবং তার নাম উল্লেখ করতেন।

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মনগড়াভাবে ও হয়রানি করার জন্য আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন।

আওলাদ হোসেন জানান, প্রথম পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর গত বছরের ৯ নভেম্বর উচ্চ আদালত আইভীকে জামিন দেন।

উচ্চ আদালত থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত আছে। বর্তমানে সেটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। পরে আরো পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যেগুলোর এজাহারেও তার নাম ছিল না।

গত ২৬ ফেব্রুয়ারি উচ্চ আদালত ওই মামলায় তার জামিন মঞ্জুর করলে সেদিন রাতেই তদন্তকারী কর্মকর্তা তাকে সেলিম মণ্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার ভাই ওয়াজেদ আলী সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৮০ জনকে আসামি করা হয়েছে।

গত ৯ মে ভোরে সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

স্বাধীন সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের আপিল শুনানি ১ সেপ্টেম্বর

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

দুই শিবির নেতাকে গুলির ঘটনায় সাবেক এসপিসহ ৮ জনের বিচার শুরু আজ