হোম > আইন-আদালত

সাবেক অর্থমন্ত্রী কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) ও তার মেয়ে নাফিসা কামালের ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আবু নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন আদালত। বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুদক পরিচালক আবুল হাসনাত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, আ হ ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশমিরী কামাল এবং তাদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোসহ শেয়ার কারসাজি এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে বিদেশে পাচার করেন। মোস্তফা কামাল ও নাফিসা কামালের ব্যবসায়ী পার্টনার, কানাডা-দুবাইয়ের স্থায়ী নাগরিক ও অর্থ পাচারকারী মোহাম্মদ আবু নোমান মালিকানাধীন সকল মেডিক্যাল চেকআপ সেন্টার স্থায়ীভাবে বন্ধ করাসহ তার সকল সম্পদ রাষ্ট্রীয় করা সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আবু নোমান নিয়মিতভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং বছরের একটা বড় অংশই বিদেশে অবস্থান করেন। তার একাধিক দেশের নাগরিকত্ব থাকার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধান চলমান থাকায় তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে গোপন সূত্রে জানা গেছে। সে বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক। শুনানি শেষে নিষেধাজ্ঞার ওই আদেশ দেন বিচারক।

পরীমণির সঙ্গে পরকীয়া: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জঙ্গি হিসেবে স্বীকারোক্তি দিতে কয়েকজন মিলে নির্যাতন করত

জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে

আত্মসমর্পণের পর কারাগারে অভিনেতা জাহের আলভী

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল

টিকটকার তোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণের শুনানি আজ

রাষ্ট্রদ্রোহ মামলা: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ১৪ জুলাই

ওসি বললেন, তোমাকেই ক্রসফায়ারে দিতে হবে

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত সেই নেতা গ্রেপ্তার