হোম > আইন-আদালত

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

হত্যাচেষ্টা মামলা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার এক মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ জামিনের আদেশ দেন।

গত ৯ এপ্রিল রাজধানী ঢাকার উত্তরা এলাকার টঙ্গী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেপ্তারের আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ আন্দোলনে অংশ নেন। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিল নিয়ে উত্তরা পূর্ব থানাধনী আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি জুবায়েরের বাম কাঁধে লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন।

গত ২২ আগস্ট ১১ জনকে এজাহারনামী ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী জুবায়ের। মামলায় সন্দিগ্ধ আসামি অভিনেত্রী শমী কায়সার।

সালমান শাহর লাশ উত্তোলন নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

এসআই জাকির হাসপাতালে এসে রেজিস্টার খাতা ও সিসিটিভির সার্ভার নিয়ে যায়

‘আমার হাঁটুর একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়’

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

হাসিনা পালিয়ে গেছে শুনে মুচকি হেসে চিরতরে নিশ্চুপ হয়ে যান স্বজন

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ