হোম > আইন-আদালত

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক ও তার স্ত্রী জেবুন্নেসা বেগম হকের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

এদিন ​দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ আবেদন করেন। ​

আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ উপায়ে নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে সম্পদ অর্জন, ক্ষমতা অপব্যবহার এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে। মামলাটির তদন্তকালে দেখা যায়, এজাহারভুক্ত আসামি আনিসুল হক এবং তদন্তে আসা আসামি মোহাম্মদ ইকবাল, শেখ মো. ইফতেখারুল ইসলাম ও জেবুন্নেসা বেগম হকের নামে অপরাধলব্ধ একশ বাহাত্তর কোটি ছাব্বিশ লাখ বত্রিশ হাজার নয়শ একচল্লিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া আসামিদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন সংঘটিত হয়েছে। ​তদন্তে আরও জানা যায়, আসামি জেবুন্নেসা বেগম হক অবৈধ পন্থায় ব্যাংক হিসাবে জমা করা অর্থ উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, বনানী শাখায় তার একটি টিডি হিসাবে চার কোটি উননব্বই লাখ তেষট্টি হাজার দুইশত ছিয়াত্তর টাকা রয়েছে। ​মামলার সুষ্ঠু তদন্ত ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি এড়াতে এবং অপরাধলব্ধ অর্থ বাজেয়াপ্ত করার সুবিধার্থে জেবুন্নেসা বেগম হকের উল্লিখিত ব্যাংক হিসাবটি অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন। পরে শুনানি শেষে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার ওই আদেশ দেন আদালত।

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিল হাইকোর্ট

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

বাড়ছে ধর্ষণ মামলা, মিলছে রাজনৈতিক সম্পৃক্ততা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

কারফিউ দিয়ে মানুষ হত্যায় হাসিনা, কামরুল ও মেননের শাস্তি চাইলেন গুলিবিদ্ধ হান্নান

দুই দফা রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

বেস্টওয়ে গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুই কোটি টাকা ঘুষ দাবি করা বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

ইয়াবাসহ গ্রেপ্তার সেই কনস্টেবল ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ফের রিমান্ডে