হোম > আইন-আদালত

‘বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই’

স্টাফ রিপোর্টার

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রথম সাক্ষ্যতে আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল আহমদ বলেন, বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই। তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন।

আদালতে তিনি বলেন, আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন। ছেলে চাকরি করবে এমনটাই দেখার ইচ্ছা ছিলো। কিন্তু হলো না। যারা আমার ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখে মরতে চাই।

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ