হোম > আইন-আদালত

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন মামুন

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

জুলাই-আগস্টে হত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিচ্ছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তার জবানবন্দি গ্রহণ করছেন আদালত।

এর আগে গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের কাছে জবানবন্দি দিয়েছেন চৌধুরী মামুন। সেখানে তিনি বলেন, আমি ১৯৮৬ সালে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের করি। আমি ঢাকা রেঞ্জ ডিআইজি, মহাপরিচালক র‌্যাব ও পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করি। আমাকে দুইবার চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ করা হয়। আমি মোট ২২ মাস আইজিপি’র দায়িত্ব পালন করি। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পতন হলে আমি ঢাকা সেনানিবাসে আশ্রয় গ্রহণ করি। পরবর্তীতে আমাকে বেশকিছু মামলায় গ্রেপ্তার করা হয়।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত