হোম > আইন-আদালত

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান দেবাশীষ রায় চৌধুরী। ব্রিটেন থেকে আইনে ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। তিনি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বড় ছেলে।

এর আগে অস্থায়ী বিচারপতি হিসেবে দুই বছর পার হলেও ৪৫ বছর না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। তবে এবার বয়স নির্ধারিত সীমা পূর্ণ করায় তাকে স্থায়ী করেন রাষ্ট্রপতি।

কাউন্সিলর একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

ফুডপান্ডার এমডিসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি আদালতের

গুলশানে ককটেল বিস্ফোরণ: আ. লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

নদী ভরাটের দায়ে প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

নাশকতায় জড়িত সন্দেহে ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে

জামায়াত ও বিএনপিকর্মী হত্যা মামলায় সাবেক এমপি জাফর কারাগারে

বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর

শিশু জুলিয়া হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শরীরে দেড়শ পিলেট নিয়ে ট্রাইব্যুনালে জুলাইযোদ্ধা সজীবের সাক্ষ্য