হোম > আইন-আদালত

হাসিনার রায় ঘোষণায় কত সময় লাগতে পারে, জানালেন চিফ প্রসিকিউটর

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় পড়া শুরু হয়েছে। বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি। রায় শোনার জন্য বাংলাদেশসহ বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। গণহত্যার দায়ে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটিই হবে প্রথম বিচারের রায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন। এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণায় সর্বোচ্চ ঘণ্টাখানেক সময় লাগতে পারে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে বলেও জানান তিনি।

‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

সাবেক এমপি হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে ‎অভিযোগ গঠন শুনানি ২১ জুন

শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক প্রতিমন্ত্রী চুমকি ও রাসেলের আয়কর নথি জব্দ

পরিবারসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দ

এক-এগারোর সময় মানবতাবিরোধী অপরাধের নেপথ্যে মাসুদ চৌধুরী

১০ মামলায় আইভীর জামিন বহাল, পেতে পারেন মুক্তি

হামে মৃত্যু ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরুর আদেশ