হোম > আইন-আদালত

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে নির্বাচনে অংশ নিবেন।

বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহ-১ থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবো।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

প্রথমবারের মতো অবকাশকালীন ছুটিতে যাচ্ছে আইসিটি ট্রাইব্যুনাল

নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে তদন্তে সিআইডি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগের ১৩ নেতাকর্মী রিমান্ডে

হাঁটুতে গুলি করে বালি ঢুকিয়ে দেয় পুলিশ, পা কেটে ফেলতে হয় দুই শিবির নেতার

বারকাতের জামিন, পেতে পারেন মুক্তি

রামিসা হত্যা মামলায় স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

রামিসা হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর

দুই শিবির নেতাকে গুলির ঘটনায় সাবেক এসপিসহ ৮ জনের বিচার শুরু আজ

আবু সাঈদকে পুলিশ ইচ্ছাকৃত ও বেআইনিভাবে হত্যা করেছে