হোম > আইন-আদালত

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন ও তার স্ত্রী শাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এদিন দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্যারিস্টার সুমন ও তার স্ত্রী দেশ ছেড়ে পলিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনুসন্ধানে এমন তথ্য জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমন নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

এর আগে গত বছরের ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

জিয়াউলের নেতৃত্বে ২২ হত্যা, জানতেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি

একযোগে ৯৯ বিচারককে বদলি

বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীসহ ৪ জনের পেট কেটে বস্তা বেঁধে নদীতে ফেলেন জিয়াউল

ওসি-এসপির ‘বন্দুকযুদ্ধের নাটকে’ পঙ্গুত্ব বরণ করেন দুই শিবির নেতা

আবুল বারকাতের দুই ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

কাদেরসহ সাতজনের রায় নিয়ে আপত্তিকর মন্তব্য, সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি