হোম > আইন-আদালত

দুর্নীতি মামলায় পিএসসির গাড়িচালক আবেদ আলী কারাগারে

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিমান্ড শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনকে কারাগারে পাঠানের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আল আমিন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে গত ১৫ জানুয়ারি আবেদ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওই দিন রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ও মানি লন্ডারিং আইনে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেন পাওয়া যায়। তার মধ্যে মো. জাকারিয়া রহমানসহ একাধিক সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে, এমন তথ্য পাওয়া গেছে।

আসামি সৈয়দ আবেদ আলী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একজন গাড়িচালক হয়েও সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

হত্যার পরও ১৫ দিন সক্রিয় ছিল সাগর-রুনির ফেসবুক-ইমেইল, তথ্য চেয়ে জিমেইলকে চিঠি

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জ গঠন শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর

এমপি নজরুল ও তার স্ত্রীর প্ররোচনায় আত্মহত্যা করেননি মরিয়ম, যা আছে আপসনামায়

হাসপাতালে গিয়ে দেখি সৈকতের গুলিবিদ্ধ রক্তমাখা লাশ পড়ে আছে

দ্বিতীয় স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে আপস, প্রথম স্ত্রী জামিন পেলেও জামিন মেলেনি নজরুলের

দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩০ বার

এসপি এহসান উল্লাহর নির্দেশে দুই বিএনপি নেতাকে ক্রসফায়ারে দেওয়া হয়

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ