হোম > আইন-আদালত

গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী

আতিকুর রহমান নগরী

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল, তখন দেশপ্রেমিক সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়েছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের শেষ দিনে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ এ তিনি বৃহস্পতিবার এ কথা বলেন।

এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে এটা (জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান) দমনের জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল। কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে, তা হলো সেনাবাহিনী। যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। তাদেরকে রাস্তায় দেখলে মানুষ আবেগে বুকে জড়িয়ে ধরে, ফুল দেয়। তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল, যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছিল।

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ৩ আগস্টের পর সেনাবাহিনী এই ছাত্র-জনতার মাঝখানে এসে দাঁড়ায় এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করে। মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল তখন মাঝখানে সেনাবাহিনী দাঁড়িয়ে ফাকা গুলি বর্ষণ করে তাদের (পুলিশদের) ছত্রভঙ্গ করে। একটা ফোর্স হিসেবে তারা (সেনাবাহিনী) বিরাট ভূমিকা পালন করেছে। সেটা আমরা আদালতে তুলে ধরেছি। সবকিছু মিলে এই বাহিনী ছাড়া বাকি সমস্ত রাষ্ট্র যন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই (জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দমনের) অপরাধ সংঘটনে।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত