হোম > আইন-আদালত

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা আজ, পরীক্ষার্থী ৪০ হাজার ৬২৭

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপ তথা এমসিকিউ পরীক্ষা আজ। শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ৬২৭ জন।

গত ১৬ এপ্রিল থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করা শুরু করেছে পরীক্ষার্থীরা। আজ ২৫ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত অনলাইনে প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়। একজন আইনের শিক্ষার্থীকে আইনজীবী হতে হলে আইনের বিষয় ডিগ্রি অর্জনের পর বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধাপের (এমসিকিউ, লিখিত ও মৌখিক) পরীক্ষায় কৃতকার্য হতে হয়। এরপর জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ার মধ্য দিয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারেন।

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর