হোম > আইন-আদালত

হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা দুদকের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে গত ১৩ জানুয়ারি। ইতিপূর্বে দুদকের ৩টি মামলায় শেখ হাসিনাকে ২১ বছর সাজা দেয়া হয়।

এ মামলায় শুধু রাজউক কর্মচারি খুরশীদ আলম কারাগারে রয়েছেন; বাকি আসামিরা ১৬ জন সবাই পলাতক রয়েছেন।

দুদক সূত্র জানায়, শেখ রেহানার বিরুদ্ধে পূর্বাচল প্রকল্পে অনিয়ম করে ১০ কাঠা প্লট নেয়ার অভিযোগে এ বছরের ১৩ জানুয়ারি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া। এরপর গত ৩১ জুলাই আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এ মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

রায় উপলক্ষে আদালত পাড়ায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

একাধিক বিয়ের তথ্য গোপন করায় ক্ষতিপূরণ চেয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মামলা

সাবেক এমপি প্রিন্সের জমি-গাড়ি ক্রোক, ১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাইকোর্ট

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে

কাদেরসহ সাতজনের মামলার রায় আগামী সপ্তাহে

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে

গৃহকর্মীর মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক আশফাকের বিচার শুরু