হোম > আইন-আদালত

ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

আতিকুর রহমান নগরী

ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ট্রাইব্যুনালে আসতে দেখা যায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আজ। জুলাইয়ে আন্দোলনকারী ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও ট্রাইব্যুনালে এসেছেন। এছাড়া জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ডাকসুর ভিপি সাদিক কায়েমকেও ট্রাইব্যুনালে আসতে দেখা গেছে।

গত বছর জুলাই-আগস্টে পুলিশের দমন-পীড়নে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যরা আদালতে এসেছেন।

রাজবাড়ি থেকে এসেছেন মতিউর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনা আমার বুকের মানিকসহ হাজারো মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে। হাজারো মানুষ পঙ্গু হয়েছে। গণহত্যার দায়ে শতবার ফাঁসি হলেও তার অপরাধ ও পাপের প্রায়শ্চিত্ত হবে না।

আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা সাংবাদিকদের জানিয়েছেন—যে বিশেষ ট্রাইব্যুনাল যখন রায় পাঠ করবে তখন কমপক্ষে ১৫টি পরিবার উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে।

আন্দোলনে অংশ নেওয়া কিছু ছাত্রনেতাকেও আদালতে পৌঁছাতে দেখা গেছে।

দুর্নীতির মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের মামলায় সেই কিশোরের জামিন

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন ফের নামঞ্জুর

৯৩০ কোটি টাকা মানিলন্ডারিং: পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধ চেয়ে আইনি নোটিস

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের রায় আজ

স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন আনিসুল হক, পলক ও মামুন

দুর্নীতি মামলায় জয়-পুতুল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিআরআইয়ের আয়কর নথি জব্দের আদেশ