হোম > আইন-আদালত

নাফিজ সরাফত পরিবারের প্লট-ফ্ল্যাট-বাড়ি ও জমি জব্দের আদেশ

বিশেষ প্রতিনিধি

অর্থ পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের নামে থাকা ১৯ ফ্ল্যাট, চার প্লট এবং দুটি বাড়িসহ ৮৫ দশমিক ২৯ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমান সম্পদ জব্দ চেয়ে এ আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে দুদকের তিন সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

অনুসন্ধানকারী দল তথ্য পর্যালোচনায় জানতে পারে— চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা এবং ছেলে চৌধুরী রাহিবের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তি রয়েছে। বর্তমানে তারা পলাতক।

দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধান কার্যক্রম শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর সম্পত্তিসমূহ অবিলম্বে ক্রোক করা প্রয়োজন।

স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজির ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভোলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য লিগ্যাল নোটিশ

প্রসিকিউটর সুলতানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

প্রসিকিউশন টিমের ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে দেখা হবে

অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি তদন্তের নির্দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিডিআর হত্যা মামলায় আসামি হচ্ছেন হাসিনাসহ একাধিক আ.লীগ নেতা