হোম > আইন-আদালত

পল্লবী থানার সাবেক ওসি হাসান ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিশেষ প্রতিনিধি

জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি, হত্যা এবং স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন।

দুদক আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা এবং স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি অপূর্ব হাসান ও তার স্ত্রী ফাতিমা রহমান স্বপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে জানা যায়। তারা বর্তমানে পলাতক আছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগ অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এমএস

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সালাহউদ্দিন আহমদ গুমের ঘটনায় জিয়াউলকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১২৯ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

জুলাই গণহত্যা মামলায় সাবেক এমপি-মন্ত্রীসহ ১০ জন ট্রাইব্যুনালে

সালাহউদ্দিন আহমদ গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা