হোম > আইন-আদালত

জামায়াত নেতা আজহারুলের আপিলের রায় কাল

স্টাফ রিপোর্টার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ঘোষণা আগামীকাল মঙ্গলবার করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শেষ হয়। গত ৮ মে আপিল বিভাগের একই বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেন।

গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দেন। এরপর তিনি আপিল করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে।

ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাইতে আইনি নোটিশ

বাঁশি বাজানোকে কেন্দ্র করে রক্তাক্ত পরিণতি, আদাবর হত্যাকান্ডে গ্রেপ্তার ৪

সাঈদীর সাক্ষীর অপহরণকারী সাবেক এএসপি ফজলুর

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারীদের একজন গ্রেপ্তার

হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪১১ পুরোনো মামলা

বিপিএল ও স্টেডিয়াম নির্মাণে দুর্নীতি, পাপনের নথিপত্র তলব দুদকের

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ কি না জানা যাবে ৯ জুলাই

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

এবার বিস্ফোরক আইনের মামলায় খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই