হোম > আইন-আদালত

আবেদ আলীর স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ, গাড়ি-ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

আবেদ আলী ও তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় প্রশ্নফাঁস-কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর নামে থাকা ১৪৮ শতাংশ জমি ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।

জব্দকৃত সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৬৩ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া তার নামে থাকা ৩৩ লাখ টাকা মূল্যের একটি গাড়ি ও চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেন বিচারক।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি শাহরিন আক্তার শিল্পীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত এসব স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর-স্থানান্তরের আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

এর আগে গত ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে দুদক।

তিনটি মামলার এজাহার থেকে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অন্যদিকে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়।

এছাড়া আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আয়নাঘরে নির্যাতনে চোখের রেটিনা ছিঁড়ে যায় শিবির নেতার

শাড়ি নিয়ে প্রতারণা মামলায় জামিন পেলেন তানজিন তিশা

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট

ট্রাকচালক হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কৃত করা হবে

এজলাসে গণমাধ্যমকে প্রবেশ করতে না দেওয়া সংবিধানবিরোধী

অর্থ আত্মসাৎ: ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছিনতাইয়ের পর দোকানিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সালমান শাহ হত্যা মামলা: জামিন মেলেনি খলনায়ক ডনের

জুলাই আন্দোলনে বিধ্বংসী ৭.৬২ বুলেট ব্যবহার করে পুলিশ