হোম > আইন-আদালত

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

আতিকুর রহমান নগরী

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার মামলার শুনানিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোঁরে কেঁদেছেন তিনি।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এদিন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

সকালে শুনানির জন্য মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পড়ানো অবস্থায় পলককে আদালতে তোলা হয় সাড়ে ১০টার দিকে।

ওই সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন তার স্বজনরা। বাইরে তাকিয়ে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে শুরু করেন। পলককে ওই অবস্থায় দেখে স্বজনরাও আপ্লুত হয়ে পড়েন।

শুনানি শেষে পলককে যখন ফের হাজতখানায় নেওয়া হয়, তখনো তাকে বিমর্ষ দেখা গেছে।

সরকার পতনের পরদিন গত ৬ অগাস্ট দেশত্যাগের চেষ্টার সময় পলককে শাহজালাল বিমানবন্দর আটকে দেওয়ার খবর আসে। সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন।

এরপর তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গুলশান থেকে নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ পাঁচজনের রায় রোববার

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দিয়ে ধরা পড়া নারীর দুই দিনের রিমান্ড

আশুরা ও কারবালা শহীদদের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আলোচনা

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল

চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে নারী আটক

সুরঞ্জিতের জনসভায় বোমা হামলা মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ

ছেলে হত্যার বর্ণনা দিয়ে নানক-তাপসদের শাস্তি চাইলেন শহীদ ফাইয়াজের বাবা

জামায়াতপন্থি সহকারী অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনাকাঙ্ক্ষিত