হোম > আইন-আদালত

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক কারাগারে

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় করা মামলায় একই প্রতিষ্ঠানের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মেহেদী হাসান মিলন। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী শ্যামল কুমার রায় জামিন চেয়ে শুনানি করেন। তবে জামিনের বিরোধিতা করে প্রসিকিউশন বিভাগ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ওই শিক্ষকের বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় মিরপুর মডেল থানা পুলিশ। পরে যৌন হয়রনির অভিযোগ এনে তার বিরুদ্ধে ঢাবি'র রসায়ন বিভাগের এক ছাত্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে

পিপিকে পলকের হুমকি—‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

দেনমোহর স্ত্রীর অধিকার, না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে আদালত: হাইকোর্ট

‘ছেলের লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না, কাঁদলে লাশ গায়েব করে দেব’

আপসের পরও জামিন পাননি এমপি গাজী নজরুল