হোম > আইন-আদালত

ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ দুই বন্দির মৃত্যু

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন কয়েদি ও অন্যজন সাজাপ্রাপ্ত বন্দি।

মারা যাওয়া দুজন হলেন স্বপন চন্দ্র দাস (৫৯) ও পরশ (৩৫)।

কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গত ২৩ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্বপন চন্দ্র দাস। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

স্বপন চন্দ্র দাস কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২০৭/এ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকার সুধীর চন্দ্র দাসের ছেলে।

এদিকে, শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে অসুস্থ অবস্থায় পরশকে কয়েকজন কারারক্ষী কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরশ সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। তার বাবার নাম লিয়াকত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুই বন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার ৪

মিরপুরে হত্যা মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা সুফল গ্রেপ্তার

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

চারজনকে আগেই হত্যা করে অভিযানে নিহত দেখান জিয়াউল

জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রুহী

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জ গঠন পিছিয়ে ২৬ অক্টোবর

কখনো জামায়াত করিনি, তবু আমাকে জামায়াত ব্র্যান্ড করা হয়: তাজুল ইসলাম

এমপি নজরুল আবার রিমান্ডে

গাজী নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ‘নয় লাখ টাকায় আপস’