হোম > আইন-আদালত

শেখর ও ডিআইজি নজরুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর, তার স্ত্রী সিমা রহমান ও কারাগারে আটক থাকা পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহা ও বিবিএসের প্রশ্নফাঁসের হোতা সৈয়দ আবেদ আলী এবং তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী।

এদিন পৃথক চারটি আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলাসহ তদন্ত চলমান থাকায় নিষেধাজ্ঞার এসব আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এমএস

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন

দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানি না

সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

গুমের মামলায় বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাতকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

রামিসা হত্যার দুই আসামি আদালতে

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

ঢাকার আদালতে নিষ্পত্তি হওয়া ২৪৩২ মামলার আলামত ধ্বংস

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার খায়রুল হক

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়েকে নতুন মামলায় গ্রেপ্তার