হোম > আইন-আদালত

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। ফাইল ছবি

সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গুলশানের আজাদ মসজিদ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক ভৈরব উপজেলা ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এদিন আসামি প্রত্যয়কে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে. এম মফিজুর রহমান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন। 

মামলায় অভিযোগ, গতকাল ২০ আগস্ট দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামি প্রত্যয় ও তার সহযোগীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামি প্রত্যয় গত ৭ আগস্টের গুলশান থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সঙ্গে জড়িত। উক্ত মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা করার পরিকল্পনা এবং গোপন বৈঠকের অভিযোগ রয়েছে।

আল রাফি প্রত্যয় ভৈরব উপজেলা ছাত্রলীগের নেতা। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকায়। বর্তমানে তিনি কাঁঠাল বাগানের এবিসি হোস্টেলে বসবাস করছিলেন।

ঢামেকে ফেলে যাওয়া নিহত কিশোরীর পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ৩

আমার হাঁটুতে গুলি লেগে হাড় ভেঙে চুরমার হয়ে যায়

নুসরাত হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় ২৪ আগস্ট

হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ বারের মতো পেছাল

ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

গৌরীপুরে তিন হত্যা মামলায় ৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫

রাজনৈতিক প্রতিহিংসায় দুই বিএনপি নেতাকে হত্যা করেন সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ

আপনার ছেলের সারা শরীরে গুলিবিদ্ধ, এখানে চিকিৎসা দেওয়া সম্ভব নয়

নাশকতার পরিকল্পনা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে