হোম > আইন-আদালত

গুম মাস্টার মাইন্ড আলেপের সহযোগী এডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগের সময় গুমের মাস্টার মাইন্ড আলেপের অন্যতম প্রধান সহযোগী সিআইডির বর্তমান এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিগত শাসনামলে বিরোধী মতাদর্শের লোকদের গুম করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী ছিল সিআইডির এই এডিশনাল এসপি মো. মশিউর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে কর্মরত থাকা অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র। মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানা গেছে।

র‌্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি ছিল কুখ্যাত আলেপ। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি। তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এ থাকাকালীন আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর।

তিনজনকে দায়ী করে অভিযোগপত্র, চার্জ গঠনের শুনানি ১ এপ্রিল

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিলো হাইকোর্ট

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চাঁদপুর আইনজীবী সমিতির বিএনপি প্যানেল বিজয়ী

সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটার এমডিসহ তিন কর্মকর্তা

হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ ২ দিনের রিমান্ডে

আয়নাঘরে গুম করে নির্মম নির্যাতন করা হয় মুক্তিযোদ্ধা ইকবাল চৌধুরীকে

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

নতুন প্রমাণাদি দাখিলে রামপুরা মামলার রায় ঘোষণা স্থগিত