হোম > আইন-আদালত

জুলাই গণহত্যাকারী মেজর সুমন ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুমিল্লার দাউদকান্দিতে ৪ ও ৫ আগস্ট, ২০২৪-এ নিরস্ত্র আন্দোলনকারী মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যাসহ অন্যান্য নিরীহ আন্দোলনকারীদেরকে আহত করার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারিতে তাকে আদালতে উপস্থাপনের তারিখ ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন দাউদকান্দি মডেল থানায় দায়েরকৃত দুটি মামলায় ৬ অক্টোবর গ্রেপ্তার হয়ে বর্তমানে কুমিল্লা জেলা কারাগারে বন্দি আছেন।

ভার্চুয়াল কোর্টের প্রতিবাদে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

পলক আমাকে ইন্টারনেট বন্ধ করে কনফার্ম করতে বলেন

দুমাসের মধ্যে জনগণকে রাজপথে নামতে বাধ্য করছে সরকার

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ড ব্লকের নির্দেশ

তারিক সিদ্দিকীর ড্রাইভার-কেয়ারটেকার রিমান্ডে

দুর্নীতি মামলায় পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলা

খালেদা জিয়াকে বিষ প্রয়োগের অভিযোগ দাখিল ট্রাইব্যুনালে