হোম > আইন-আদালত

ডাকসু নির্বাচন নিয়ে চেম্বারের স্থগিতাদেশ বহাল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল। আগামীকাল (বুধবার) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার হাইকোর্ট বিকেল ৩টা ৫০ মিনিটে এক রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। তবে এই আদেশের পরই শিশির মনির হাতে লেখা আবেদন নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে ছুটে যান। দ্রুত যুক্তিতর্ক তুলে ধরেন আদালতের সামনে। তিনি আদালতকে বোঝাতে সক্ষম হন যে, হাইকোর্টের আদেশে আইনি ব্যত্যয় ঘটেছে।

পরিস্থিতির গুরুত্ব ও সময়ের সংবেদনশীলতা বিবেচনায় মাত্র এক ঘণ্টার মধ্যেই চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। ফলে ডাকসু নির্বাচনের পথে আইনি বাধা দূর হয়।

সালমান শাহর লাশ উত্তোলন নিয়ে মুখ খুললেন মা নীলা চৌধুরী

এসআই জাকির হাসপাতালে এসে রেজিস্টার খাতা ও সিসিটিভির সার্ভার নিয়ে যায়

‘আমার হাঁটুর একপাশ দিয়ে গুলি ঢুকে অন্যপাশ দিয়ে বেরিয়ে যায়’

রামিসা ধর্ষণ-হত্যা মামলার বিচার চলবে বিরতিহীন

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

হাসিনা পালিয়ে গেছে শুনে মুচকি হেসে চিরতরে নিশ্চুপ হয়ে যান স্বজন

কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু আজ

আমার দোকান লুট করে তায়িমকে টেনে-হিঁচড়ে নিয়ে গুলি করে পুলিশ