হোম > আইন-আদালত

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ

আতিকুর রহমান নগরী

জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকসহ মোট পাঁচজন সাক্ষ্য দিয়েছেন।

সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে বিকেলে শেষ হয় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী এবং সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলাও সাক্ষ্য দিয়েছেন।

এ মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক ও রাজস্বাক্ষী হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে এই সাক্ষ্য গ্রহণ হয়।

এই মামলায় গত সাতদিনে নিহতদের পরিবারের সদস্য ও জুলাই হত্যাযজ্ঞের প্রত্যক্ষদর্শী ১৯ জন সাক্ষ্য দিয়েছেন। আজকে যারা সাক্ষী দিয়েছেন তাদেরসহ এখন পর্যন্ত মোট ২৪ জন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে। এ মামলায় মোট সাক্ষী ৮১ জন।

সাক্ষীদের সবাই শেখ হাসিনাসহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ট্রাইব্যুনালে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা ১ দিনের রিমান্ডে

গণহত্যায় দণ্ডিত ইনুকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ

অভিযোগ দাখিলের আট মাসেও শুরু হয়নি বিচার

হাসিনার নির্দেশে, জয়ের পরামর্শে ইন্টারনেট বন্ধ করেন পলক

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের নেতা গুমে দুই সেনা কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

জুলাইয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আনিসুল-পলক

বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ ২ জন গ্রেপ্তার