হোম > আইন-আদালত

মনির হত্যা মামলায় রিমান্ডে দীপু মনি

স্টাফ রিপোর্টার

ডা. দীপু মনি। ফাইল ছবি

রাজধানীর শাহবাগ থানায় জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে দীপু মনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার।

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব