হোম > আইন-আদালত

বিচার বিভাগে ব্যাপক রদবদল, বদলি ও পদায়ন ৩২ বিচারকের

স্টাফ রিপোর্টার

বিচার বিভাগে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩২ জন বিচারককে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন জেলা ও দায়রা জজ, তিনজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং দুজন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক রয়েছেন।

তাদের মধ্যে বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

রোববার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ-সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার বিভাগীয় বিশেষ জজ মো. আব্বাসুদ্দিন ইসলামকে নড়াইলের জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ ছানিউরকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ, নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদকে নীলফামারীর জেলা ও দায়রা জজ, ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল-২-এর সদস্য মোহাম্মদ আল মামুনকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহাঙ্গীর কবিরকে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ ইমতিয়াজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) কার্থী আবদুল খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং রংপুরের জেলা ও দায়রা জজ মো. উম্মে শোবা মো. নাঈমকে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আফিয়া বেগমকে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক, একই ট্রাইব্যুনালের বিচারক আবুল হাসানাতকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগে কর্মরত যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলা ও দায়রা জজ পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত ও অন্যান্য বিচারিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

তিনজন অতিরিক্ত জেলা ও দায়রা জজের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সালকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আরাফাত উদ্দীনকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ইসমেত জিহানকে আইন ও বিচার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

দুজন যুগ্ম জেলা ও দায়রা জজের মধ্যে শাফিয়া শারমিনকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা হিসেবে এবং টাঙ্গাইলের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. শামছুল আলমকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বাধীন বিচার বিভাগ নিয়ে উচ্চ আদালতে চলমান মামলা স্থগিত হওয়ার পর এ বড় ধরনের রদবদল করা হলো।

শামীম ওসমানের নেতৃত্বে হামলার পর শহীদ হন বদিউজ্জামান

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

এমপি নজরুলের বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন ২২ অক্টোবর

‘মতবিনিময়ের উদ্দেশ্য কী, জুলাই সনদ বাতিল করবেন?’

রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণা স্থগিত

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলা, রিমান্ডে সানি সাহা

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর