হোম > আইন-আদালত

যে বক্তব্যে প্রথমবারের মতো শাস্তি পেলেন হাসিনা

আতিকুর রহমান নগরী

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি’ শেখ হাসিনার এই বক্তব্যে বিচারব্যবস্থার প্রতি হুমকির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম কোনো মামলায় সাজাপ্রাপ্ত হলেন।

এদিন শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি শুরু হয়। ফাঁস হওয়া অডিও শোনেন ট্রাইব্যুনাল। বিষয়টি প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

এর আগে ৩০ এপ্রিল ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি ফরেনসিক বিশ্লেষণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ তথ্য জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ তদন্ত সংস্থা এই অডিওর ফরেনসিক পরীক্ষা করে তা শেখ হাসিনার বলে নিশ্চিত করেছে।

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দেয়ার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।

ফ্যাসিস্টের দোসর বিচারপতি খায়রুলের জামিন, মুক্তিতে বাধা নেই

ভাগ্নিকে নিপীড়নের মামলায় ইসতি মেডিকেলের এমডি কারাগারে

আদালতের বারান্দায় ট্র্যাজেডি, ভাগ্নের সাজা সইতে পারলেন না মামা

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি, চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল

জাসদ নেতা ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে কী করতে পারে কমিশন, জানালেন শিশির মনির

ট্রাইব্যুনালের হাজতখানায় ইনু

আসলাম চৌধুরীর রায় মাইলফলক হয়ে থাকবে

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

হাসিনার গণহত্যার সহযোগী ইনুর রায় আজ