হোম > আইন-আদালত

ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ জুলাই

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ জুলাই ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত নতুন ওই দিন ধার্য করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিন মামলাটিতে অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ছিল। তবে এদিন আসামির পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া ও অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনসহ অনেকেই শুনানির জন্য সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের জন্য ওই দিন ধার্য করেন আদালত।

দুদকের দাখিল করা চার্জশিটে মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ, সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন তিনি। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৪ সালে ‎কোরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে জানা যায় ওই যুবকের বাবা এনবিআর সদস্য এবং কাস্টমার, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইবুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান।

এলআর

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা গ্রেপ্তার

পলকের নির্দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবার নামঞ্জুর

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

শাহজাহানপুরে ফরহাদ হত্যায় বোন-ভগ্নিপতি ৩ দিনের রিমান্ডে

হাসিনার বিরোধী মত দমনের কারিগর জিয়াউল, হত্যা করেন কমপক্ষে ১৫০

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক ফের ৩ দিনের রিমান্ডে