হোম > আইন-আদালত

হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ‘প্লট দুর্নীতি’ মামলায় সাক্ষ্য দিল দুদক

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে এসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন আদালতে সাক্ষ্য দেন।

গত ৩১শে জুলাই বিশেষ জজ আদালত ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

যার মধ্যে তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১১ই অগাস্ট দিন ধার্য করেন বিচারক।

প্লট দুর্নীতির আরো তিন মামলায় শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১৩ই অগাস্ট দিন ধার্য রয়েছে।

গত ডিসেম্বরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাদের নামে ১০ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ১২ই জানুয়ারি প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও নিয়মের অভিযোগে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। এরপর বাকিদের বিরুদ্ধেও মামলা করে সংস্থাটি।

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে

ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড

শাপলা চত্বর গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিচার শুরুর আবেদন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার কারাগারে

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ

দুর্নীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগে সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব বরখাস্ত