হোম > আইন-আদালত

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করলেন হাইকোর্ট

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয় জানা যাবে।

গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট আবেদন দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

এর আগে একই অভিযোগে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ দেন। এ আদেশের পর ফেসবুকে পোস্ট করেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব