হোম > আইন-আদালত

এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ জালিয়াতি

স্টাফ রিপোর্টার

বেসরকারি ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমসহ ১৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্য আসামিরা হলেন, রন হক শিকদার, রিক হক শিকদার, হরিদাস বর্মন, মনোয়ারা সিকদার, আলম আহমেদ, আরিফ মুহাম্মদ শহীদুল হক, এ এস এম বুলবুল, এম এ ওয়াদুদ, চৌধুরী মোস্তাক আহমেদ, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, জাকারিয়া তাহের, মাবরুল হোসেন, নাহিদ সারওয়ার, মোস্তফা মঈন সারওয়ার, রুমি ইমরোজ রশিদ, সৈয়দ শাহ আব্দুল বারি ও নাইমুজ্জামান ভূইয়া।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন দুদকের পক্ষে পৃথক দু'টি আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক আশিকুর রহমান। একটি আবেদনে এনামুল হক শামীমসহ ১৩ জন এবং অপরটিতে ৬ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখা থেকে মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে ঋণ জালিয়াতি করে সুদসহ ৫৮৩ কোটি ১৩ লাখ ৩ হাজার ৮ শ ৪৮ টাকা আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে মামলা আছে। আসামিদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগ, ছাত্রলীগের তিন নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস, গ্রেপ্তার তৌকির কারাগারে

জুলাই বিপ্লব ও আ.লীগ আমলের হত্যাকাণ্ডের বিচারে ৬৪ জেলায় গণশুনানি

ওয়াসিম হত্যার বিচার শুরু, জবানবন্দি দিচ্ছেন প্রথম সাক্ষী আনিছ আহমেদ

ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদ-নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি, গ্রেপ্তার ৩

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে যা বলা হয়েছে