হোম > আইন-আদালত

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার

আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার অ্যাডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন- সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর সব আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে আজ সাকিবসহ আসামিরা আদালতে হাজির না বিচারক এ আদেশ দেন।

মামলায় অভিযোগ, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক টাকা উত্তোলন করতে গেলে একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা।

এমবি

নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন

ফেনীর নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা চলছে

মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ট্রাইব্যুনালে

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় সোমবার

বিচারকের বিরুদ্ধে গাড়িচালককে মারধরের অভিযোগ, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের অস্বীকার

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে