হোম > আইন-আদালত

কথা বললেই রিমান্ড, বাড়ে মামলার সংখ্যাও: পলক

স্টাফ রিপোর্টার

আদালতে এসে কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে বলে অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পলককে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হলেও পরে নেয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতে।

এ সময় প্রিজন ভ্যান থেকে হাজতখানায় নেওয়ার পথে পলক বলেন, কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে। পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে প্রশ্ন রেখে তিনি বলেন, এখন পর্যন্ত আমি ৭৮টি মামলার আসামি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় শুনানি করতে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তোলার কথা রয়েছে।

গত ১২ ডিসেম্বর জুনায়য়েদ আহ্মেদ এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তথ্য অনুযায়ী, জুনায়য়েদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেওয়া হয়।

গত বছরের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিচার বিভাগের স্বাধীনতায় স্বায়ত্তশাসন জরুরি: সাবেক প্রধান বিচারপতি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

জুলাই গণহত্যা মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

জুলাই বিপ্লবে গণহত্যা: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় আজ

আসিফ মাহমুদকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল: আত্মসমর্পণের পর কারাগারে এএসপি