হোম > আইন-আদালত

ধানমন্ডিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরতে গিয়ে মারধরের শিকার ছাত্রদল, আটক ২

স্টাফ রিপোর্টার

এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে একটি বারে প্রবেশের চেষ্টা করে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ছাত্রলীগের দুই কর্মী রাজা ও সুমনকে আটক করেছে। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের এক নেতার অবস্থান জানতে পেরে তাঁকে ধরতে ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী কয়লা বারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বারের নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করা হয়। এতে তাঁদের তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমন নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়। এ সময় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

ছাত্রদলের অভিযোগ, সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ রয়েছে।

রাজা ও সুমন নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

কুবি শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

শ্যামলীতে চলন্ত বাসে আগুন, শাহজাহানপুরে ৬ ককটেল উদ্ধার

গোপন বৈঠকের অভিযোগে আ.লীগের ছয় নেতাসহ ৭ জন গ্রেপ্তার

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা ২ দিনের রিমান্ডে

বিমানবন্দরের ঘটনায় মেজর আখতারুজ্জামানের মামলার তারিখ পেছাল

সিফাত হত্যা মামলা: হাসিনাসহ ২৬ জনের তদন্ত প্রতিবেদন ১৪ ডিসেম্বর