হোম > আইন-আদালত

শেখ হেলাল-তন্ময়সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট

বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার ওপর গুলি, বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় এবং সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্ত্বর এলাকায় আসামিরা জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে এবং ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে একাধিক বোমা ছোড়া হয়।

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি চাইবে সরকার

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন

দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানি না

সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

গুমের মামলায় বেনজীরের ‘ক্যাশিয়ার’ রিফাতকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল

রামিসা হত্যার দুই আসামি আদালতে

রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ

ঢাকার আদালতে নিষ্পত্তি হওয়া ২৪৩২ মামলার আলামত ধ্বংস

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার খায়রুল হক