হোম > আইন-আদালত

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্টাফ রিপোর্টার

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

‘জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা। এর আগে বিচারের জন্য মামলাটি এই আদালতে বদলি করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ বদলি করা হয়েছে। সোমবার এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি। ১৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গত ১৪ অক্টোবর শেখ হাসিনাসহ পলাতক ২৬১ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন। পরে জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১১ নভেম্বর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হত্যার পরও ১৫ দিন সক্রিয় ছিল সাগর-রুনির ফেসবুক-ইমেইল, তথ্য চেয়ে জিমেইলকে চিঠি

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার চার্জ গঠন শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর

এমপি নজরুল ও তার স্ত্রীর প্ররোচনায় আত্মহত্যা করেননি মরিয়ম, যা আছে আপসনামায়

হাসপাতালে গিয়ে দেখি সৈকতের গুলিবিদ্ধ রক্তমাখা লাশ পড়ে আছে

দ্বিতীয় স্ত্রীর বাবা-মায়ের সঙ্গে আপস, প্রথম স্ত্রী জামিন পেলেও জামিন মেলেনি নজরুলের

দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১৩০ বার

এসপি এহসান উল্লাহর নির্দেশে দুই বিএনপি নেতাকে ক্রসফায়ারে দেওয়া হয়

হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক আইনমন্ত্রীর ভাই ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ