হোম > আইন-আদালত

সেন্টমার্টিন পরিবহনের দুর্ঘটনায় আহত যাত্রীদের ক্ষতিপূরণ দাবি

স্টাফ রিপোর্টার

সিঙ্গেল চেসিসের ওপর অবৈধভাবে স্লিপার-দোতলা বাস নির্মাণ করে সড়কে বেপরোয়া ও নিয়ন্ত্রনহীন গতির কারণে চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কে সেন্টমার্টিন পরিবহনের দুর্ঘটনার দায়ে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এবং দুর্ঘটনাকবলিত সেন্টমার্টিন পরিবহনের মালিক মো. মনোয়ার হোসেনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরানের পক্ষে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে বলা হয়েছে, স্লিপার-দোতলা বাস আইন মোতাবেক বে-আইনী ও বেশ ঝুঁকিপূর্ণ। ফলে দেশের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়া এসব বে-আইনী পরিবহনের কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। তাছাড়া রাস্তায় পরিবহন চলাচলে নির্দিষ্ট বিধি-বিধান রয়েছে যা উক্ত বাসের চালক অনুসরণ করেনি।

নোটিশের ১-৫ নং নোটিশ গ্রহিতা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তাছাড়া মো. মনোয়ার হেসেন উক্ত অবহেলা জনিত দূর্ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত আমার মক্কেলের কোন রকম খোঁজ খবর না নিয়ে নিজ মালিকানাধীন উক্ত বাসের সকল কর্মচারীকে রক্ষা করতে ব্যস্ত রয়েছেন।

আপনাদের উক্ত নিষ্ক্রিয়তায় ও ব্যর্থতায় আমার মক্কেল সহ অন্যান্য ব্যক্তিরা প্রায়ই মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। যার ফলে সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী পরিবহন যাত্রীদের মৌলিক অধিকার ক্ষুন্ন হয়েছে।

তাই অত্র নোটিশপ্রাপ্তির ৭ দিনের মধ্যে মো. মনোয়ার হোসেনকে নোটিশদাতার সাথে সরাসরি যোগাযোগ করে তার শারীরিক, মানসিক ও পেশাগত ক্ষতিপূরণ বাবদ ৫০ লক্ষ টাকা প্রদান করতে এবং দুর্ঘটনাকবলিত বাসের কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করা হয়েছে।

এর ব্যর্থতায় দেশের প্রচলিত আইন সবার জন্য সমভাবে প্রযোজ্য হবে এবং নোটিশ গ্রহিতাদের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবেন বলেও নোটিশ জানানো হয়েছে।

ইডিসিএলের সাবেক এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জমটুপি পরানোর পরও যেভাবে ডিজিএফআই কর্মকর্তাকে চিনেছেন আযমী

শেরপুরে জামায়াত নেতা হত্যা, প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন

প্লট দুর্নীতিঃ হাসিনা-টিউলিপের ২ মামলার রায় কাল

পরিবারসহ বাহাউদ্দিন নাসিমের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুই দফা রিমান্ড শেষে হাদি হত্যায় রুবেলের দায় স্বীকার

এসপি আনিসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

বিএনপির গফুর ভূঁইয়াও নির্বাচন করতে পারবেন না